You’re now subscribed to our newsletter. Stay tuned for the latest news and updates!
১ দিন আগে
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার পর বিদেশি নাগরিকদের মরদেহ পরিবারের কাছে ফেরত দেওয়া হচ্ছে না—এমন অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। মানবাধিকারকর্মীদের দাবি, এতে শুধু একজনের জীবনই শেষ হচ্ছে না, প্রিয়জনের মরদেহ ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে পরিবার।

১০ দিন আগে
সৌদি আরবে আইন অমান্য করে বসবাসকারী প্রবাসীদের বিরুদ্ধে শুরু হয়েছে নজিরবিহীন অভিযান। মাত্র এক সপ্তাহের অভিযানে ১২ হাজারেরও বেশি অবৈধ বাসিন্দাকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে আরও প্রায় ১৪ হাজার মানুষকে।

১ মাস আগে
সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মাত্র এক সপ্তাহের অভিযানে আকামা, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৪ হাজার ৪৪০ জনকে। একই সময়ে ১০ হাজার ৮২৭ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

১ মাস আগে
সৌদি আরবে মোটা অঙ্কের টাকা খরচ করে কাজের আশায় গিয়ে শেষ পর্যন্ত জেল খেটে খালি হাতে দেশে ফিরতে হয়েছে অনেক বাংলাদেশিকে। সাম্প্রতিক সময়ে দেশটিতে পরিচালিত কঠোর অভিযানে হাজারো প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১ মাস আগে
সৌদি আরবে আবারও শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান। মাত্র এক সপ্তাহেই আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। একই সঙ্গে ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে।

১ মাস আগে
সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হয়ে সমস্যায় পড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস, আবুধাবি। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে কয়েকজন প্রবাসী বাংলাদেশির ভিসা বাতিল হওয়ার খবর সামনে আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে নিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি এখন ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সঠিক তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে দূতাবাস।

২ মাস আগে
সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি নিয়ে নতুন গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ কিওয়া (Qiwa) প্ল্যাটফর্ম। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা তাদের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা প্রয়োজন হলে তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন। এই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৩ মাস আগে
অবৈধ বসবাস ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাত্র এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে ৭ হাজার ৭৬০ জন প্রবাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত সমন্বিত নিরাপত্তা অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়। অভিযানের পর তাদের মধ্যে ৪ হাজার ৬৯০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

৩ মাস আগে
সৌদি আরবের শ্রমবাজারকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বৈধ আকামা থাকা সত্ত্বেও অনেক প্রবাসী বাংলাদেশি পুলিশি হয়রানি, আটক এবং জেলহাজতে পাঠানোর অভিযোগ করছেন। সম্প্রতি দেশে ফেরত আসা এক প্রবাসী কর্মী ঢাকার বিমানবন্দরে জানান, আকামা থাকার পরও কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। আবার রাস্তায় চলাচলের সময়ও পুলিশ কাগজপত্র যাচাইয়ের পর সন্দেহের ভিত্তিতে অনেককে নিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্য অনুযায়ী, কাউকে কেউ এক সপ্তাহ, কাউকে আবার ১৫ দিন বা তারও বেশি সময় ধরে সফর জেলে রাখা হচ্ছে। অনেকে মাসের পর মাস আটক অবস্থায় রয়েছেন বলেও দাবি করেন তিনি।
