You’re now subscribed to our newsletter. Stay tuned for the latest news and updates!
২৮ দিন আগে
ইতালিতে দিন দিন বাড়ছে বিদেশি নাগরিকদের সংখ্যা। সর্বশেষ কারিতাস-মিগ্রান্তেস ফাউন্ডেশনের ৩৪তম অভিবাসন প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির মোট জনসংখ্যার ৯ দশমিক ২ শতাংশই বিদেশি—সংখ্যায় প্রায় ৫৪ লাখ মানুষ।
২৮ দিন আগে
বিশ্বজুড়ে চাকরির বাজারে বড় পরিবর্তন নিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। সাম্প্রতিক সময়ে পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চার ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে, তবে একই সঙ্গে তাদের কর্মীদের এআই ব্যবহারে প্রশিক্ষণও দিচ্ছে। এভাবেই দেখা যাচ্ছে, প্রযুক্তি যেমন কাজের দক্ষতা বাড়াচ্ছে, ঠিক তেমনই অনেকের চাকরিও হুমকির মুখে।

২৮ দিন আগে
নতুন জীবনের আশায়, পরিবার ও প্রিয়জনদের ছেড়ে হাজারো মানুষ প্রতিনিয়ত বিদেশে পাড়ি জমাচ্ছেন। কেউ চান উন্নত জীবনের সুযোগ, কেউ বা পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে দেশের মাটির গন্ধ ছেড়ে যাচ্ছেন দূর দেশে। তবে প্রবাস জীবনের বাস্তবতা অনেক সময়ই কঠিন ও জটিল হয়ে ওঠে। এর কেন্দ্রবিন্দুতে থাকে একটি ছোট কাগজ—ভিসা। কিন্তু এই কাগজটাই প্রবাসীদের জীবনে নিরাপত্তা, বৈধতা ও টিকে থাকার প্রধান ভরসা।

২৮ দিন আগে
বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি। স্কলারশিপও পান। কিন্তু ভিসার জটিলতার কারণে শেষ মুহূর্তে সেই স্বপ্নটাই টিকতে পারছে না। তেমনই একজন তানজুমান আলম ঝুমা। হাঙ্গেরি এবং যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার জন্য এক বছরের বেশি সময় ধরে চেষ্টা করেছেন। স্কলারশিপও নিশ্চিত হয়, কিন্তু ভিসা না পাওয়ায় যেতে পারেননি। তিনি এক সংবাদমাধ্যমে বলেন, “অক্টোবরে এক দেশে আবেদন করি। জানুয়ারিতে সেটা ‘নো’ হয়ে আসে। পরে ইউএসের জন্য আবেদন করি। প্রায় এক বছর চেষ্টা চলে গেছে।”

২৮ দিন আগে
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট—র্যাপিডের সর্বশেষ অনুসন্ধানে উঠে এসেছে, গত এক দশকে বাংলাদেশ শক্তিশালী উৎপাদন সম্প্রসারণের অভিজ্ঞতা অর্জন করলেও একই সময়ে উৎপাদন খাতে কর্মসংস্থান কমেছে প্রায় ১৪ লাখ। আজ ঢাকায় আয়োজিত এক সেমিনারে র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক এই গবেষণা উপস্থাপন করে জানান, নীতিগত ভারসাম্যহীনতা এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান তৈরির প্রধান বাধা হিসেবে কাজ করছে। তাঁর মতে, আগামী দশকে কর্মসংস্থান-কেন্দ্রিক নীতি প্রণয়ন না হলে উন্নয়নের পথ থমকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
