You’re now subscribed to our newsletter. Stay tuned for the latest news and updates!
৩ দিন আগে
বিদেশে যাওয়ার আগে দক্ষতা অর্জন—শুধু ভালো চাকরির জন্যই নয়, নিরাপদ ও সফল অভিবাসনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বার্তা সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার।
৪ দিন আগে
বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের চিত্রে আসছে বড় পরিবর্তন! মধ্যপ্রাচ্যে কমছে বাংলাদেশি কর্মী যাওয়ার প্রবাহ, বিপরীতে ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন বাংলাদেশের শ্রমবাজারে বৈচিত্র্য আনার নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
৯ দিন আগে
শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও কর্মমুখী করার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১২ দিন আগে
দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তর করতে আধুনিক ও উচ্চমানের কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বাংলাদেশের কারিগরি ও ভোকেশনাল শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে চীনের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১৪ দিন আগে
বাগেরহাটের রামপালে যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থান ও টেকসই জীবিকার নতুন সুযোগ সৃষ্টি করতে অনুষ্ঠিত হয়েছে দক্ষতা উন্নয়ন মেলা। সোমবার, ২৪ আগস্ট সকালে রামপাল উপজেলা হলরুমে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।
১৫ দিন আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধি, শিল্পখাতের চাহিদার সঙ্গে শিক্ষাক্রমের সমন্বয় এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে অভিবাস টেকনিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউটের (ওটিটিআই) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
১৮ দিন আগে
তরুণদের শুধু চাকরি পাওয়ার জন্য দক্ষ হলেই চলবে না, তাদের জ্ঞান, মেধা ও সক্ষমতাকে যুক্ত করতে হবে দেশের অর্থনীতি এবং জাতীয় স্বার্থের সঙ্গে—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
২১ দিন আগে
রংপুরের পীরগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র—টিটিসিতে এ সেমিনারের আয়োজন করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো—বিএমইটি।
২৩ দিন আগে
দেশের তরুণদের দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে এমইউএস গ্লোবাল গ্রুপের সিস্টার কনসার্ন—গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউট। আধুনিক ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের বারিস্তা পেশায় দক্ষ করে দেশে ও বিদেশের কর্মবাজারের উপযোগী করে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
২৪ দিন আগে
গ্রিসে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং শ্রমবাজারে প্রবেশের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড—বোয়েসেলের উদ্যোগে আজ প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও অভিজ্ঞ কূটনীতিক নাহিদা রহমান সুমনা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
২৬ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে বদলে যাচ্ছে বিশ্ব। তৈরি হচ্ছে নতুন বাস্তবতা, নতুন সম্ভাবনা, পাশাপাশি নতুন চ্যালেঞ্জও। আর এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যুবসমাজকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতিতে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
২৭ দিন আগে
দেশের বিপুলসংখ্যক গ্র্যাজুয়েটকে আরও দক্ষ, কর্মমুখী ও ডিজিটাল সক্ষমতাসম্পন্ন করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা জোরদার করছে ইউনিসেফ। মাইক্রো-ক্রেডেনশিয়াল, স্কিল বেইজড কোর্স, আইসিটি, ডিজিটাল কনটেন্ট এবং কারিকুলাম আধুনিকায়নসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করছে দুই প্রতিষ্ঠান।