You’re now subscribed to our newsletter. Stay tuned for the latest news and updates!
৫ ঘণ্টা আগে
সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ নতুন আপডেট। পাসপোর্টের ব্যাপক চাহিদা এবং তথ্য যাচাই ও প্রসেসিং কার্যক্রমের কারণে নতুন পাসপোর্ট হাতে পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

২৬ দিন আগে
সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মাত্র এক সপ্তাহের অভিযানে আকামা, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৪ হাজার ৪৪০ জনকে। একই সময়ে ১০ হাজার ৮২৭ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

১ মাস আগে
সৌদি আরবে মোটা অঙ্কের টাকা খরচ করে কাজের আশায় গিয়ে শেষ পর্যন্ত জেল খেটে খালি হাতে দেশে ফিরতে হয়েছে অনেক বাংলাদেশিকে। সাম্প্রতিক সময়ে দেশটিতে পরিচালিত কঠোর অভিযানে হাজারো প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১ মাস আগে
সৌদি আরবে আবারও শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান। মাত্র এক সপ্তাহেই আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। একই সঙ্গে ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে।

১ মাস আগে
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের ভিসা বাতিলের ঘটনায় ছড়িয়ে পড়া নানা তথ্য নিয়ে এবার মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসা বাতিলের সংখ্যা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

১ মাস আগে
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নানা সমস্যা নিয়ে এবার সরব হয়েছে বাংলাদেশ সরকার। প্রবাসীদের কল্যাণ, নিরাপদ অভিবাসন এবং তাদের বৈধ অধিকার নিশ্চিত করতে আমিরাতের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

১ মাস আগে
বাংলাদেশ থেকে সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে জনশক্তি রপ্তানি শুরু হয় ১৯৭৬ সালে। এরপর প্রায় পাঁচ দশক ধরে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে পরিচিত। লাখো বাংলাদেশি সেখানে কাজ করে দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

১ মাস আগে
সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও বিদেশিদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে দেশটির সরকার। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ যদি সৌদি আরবে অবস্থান করেন, তাহলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

২ মাস আগে
সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি নিয়ে নতুন গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ কিওয়া (Qiwa) প্ল্যাটফর্ম। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা তাদের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা প্রয়োজন হলে তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন। এই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২ মাস আগে
সৌদি আরব বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে রিয়েল এস্টেট খাতে এক বড় পরিবর্তন এনেছে। নতুন বিধিমালা অনুযায়ী, বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী ও বিদেশি নাগরিকরা এখন দেশটির নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় জমি ও স্থাবর সম্পত্তি কিনতে পারবেন। ২৩ জুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এর মূল লক্ষ্য হলো সৌদির বিনিয়োগ পরিবেশকে আরও উন্মুক্ত, প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয় করে তোলা।

২ মাস আগে
অবৈধ বসবাস ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাত্র এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে ৭ হাজার ৭৬০ জন প্রবাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত সমন্বিত নিরাপত্তা অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়। অভিযানের পর তাদের মধ্যে ৪ হাজার ৬৯০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

৩ মাস আগে
সৌদি আরবের শ্রমবাজারকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বৈধ আকামা থাকা সত্ত্বেও অনেক প্রবাসী বাংলাদেশি পুলিশি হয়রানি, আটক এবং জেলহাজতে পাঠানোর অভিযোগ করছেন। সম্প্রতি দেশে ফেরত আসা এক প্রবাসী কর্মী ঢাকার বিমানবন্দরে জানান, আকামা থাকার পরও কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। আবার রাস্তায় চলাচলের সময়ও পুলিশ কাগজপত্র যাচাইয়ের পর সন্দেহের ভিত্তিতে অনেককে নিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্য অনুযায়ী, কাউকে কেউ এক সপ্তাহ, কাউকে আবার ১৫ দিন বা তারও বেশি সময় ধরে সফর জেলে রাখা হচ্ছে। অনেকে মাসের পর মাস আটক অবস্থায় রয়েছেন বলেও দাবি করেন তিনি।
