You’re now subscribed to our newsletter. Stay tuned for the latest news and updates!
৮ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করে বাংলাদেশি কর্মীদের পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি—বায়রার একদল সদস্য। তাদের দাবি, নিজেদের ব্যবসায়িক স্বার্থের চেয়ে দেশ ও কর্মীদের কর্মসংস্থানের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

১৫ দিন আগে
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে সব বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি—এবি পার্টি। একই সঙ্গে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ না নেওয়া এবং বিদেশ যাওয়ার খরচ কমানোরও দাবি জানানো হয়েছে।

২৩ দিন আগে
বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমাতে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া। দেশটির নতুন জাতীয় উন্নয়ন পরিকল্পনা ‘থার্টিন্থ মালয়েশিয়া প্ল্যান—২০২৬ থেকে ২০৩০’ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট কর্মশক্তিতে বিদেশি শ্রমিকের অংশ ১০ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে তা ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

২৬ দিন আগে
বিশ্বজুড়ে দ্রুত বদলে যাচ্ছে কর্মবাজার। প্রযুক্তির অগ্রগতি, নতুন ধরনের পেশার উত্থান এবং পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে তাল মেলাতে দক্ষ মানবশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে বিভিন্ন দেশ। এবার এ ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া।

১ মাস আগে
মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশের জন্য উন্মুক্ত করার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকরা। তবে একই সঙ্গে মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সিকে কেন্দ্র করে নতুন করে ‘সিন্ডিকেট’ তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ—বায়রার সাবেক নেতারা।

১ মাস আগে
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর। আগামী সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করবে মালয়েশিয়া। আর আগামী ছয় মাসের মধ্যেই দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছেন দেশটির হাইকমিশনার।

১ মাস আগে
সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এমন সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে শুধু বিদেশে পাঠালেই হবে না, কর্মীদের দক্ষতা, প্রশিক্ষণ এবং ভাষাজ্ঞান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

১ মাস আগে
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের খবর ঘিরে দেশের জনশক্তি রপ্তানি খাতে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই সিদ্ধান্তে উদ্বেগ ও হতাশা প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বা বায়রার একাংশের সদস্যরা।

১ মাস আগে
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বেতন, নিয়োগ ও কর্মসংস্থান ব্যবস্থাপনায় আরও কঠোর শৃঙ্খলা এবং স্বচ্ছতা আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় কর্মীদের অগ্রাধিকার বাড়িয়ে বিদেশি শ্রমিকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে পারে দেশটিতে কর্মরত ও মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় থাকা বিদেশি কর্মীদের ওপর।

১ মাস আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার পাশাপাশি এবার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশের জন্য মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। বিশেষ করে দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হিসেবে পরিচিত এই দেশটিতে বাংলাদেশি কর্মীদের নতুন করে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে এবার কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় বাড়তি নজরদারি করা হচ্ছে।

১ মাস আগে
মালয়েশিয়ায় কাজের স্বপ্ন দেখা লাখো বাংলাদেশির জন্য এসেছে বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, চলতি আগস্টের শেষ সপ্তাহের মধ্যেই বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও পুরোদমে চালু হতে পারে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদের কথা জানান।

২ মাস আগে
মালয়েশিয়ার শ্রমবাজার, নিরাপদ অভিবাসন এবং বাংলাদেশি কর্মীদের অধিকার নিয়ে আলোচনা করতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন ব্রিটিশ লেবার অ্যাক্টিভিস্ট অ্যান্ডি হল। তবে সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর প্রকাশ্যে হতাশা জানিয়েছেন তিনি।
