You’re now subscribed to our newsletter. Stay tuned for the latest news and updates!
১৮ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য আসছে বড় সুখবর! দেশটিতে বিদেশি শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার ঘোষণা দিয়েছে সরকার। নতুন এই মজুরি কাঠামো কার্যকর হলে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের লাখো শ্রমিক আর্থিকভাবে উপকৃত হতে পারেন। তবে এর জন্য অপেক্ষা করতে হবে ২০২৭ সালের জুন পর্যন্ত।

৭ দিন আগে
দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলতে যাচ্ছে মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার! চলতি অক্টোবরের দ্বিতীয়ার্ধেই নতুন করে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে মালয়েশিয়ার নিয়োগকর্তারা বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোকে চাহিদাপত্র দিতে শুরু করেছেন।

১০ দিন আগে
The Malaysian labor market, which had remained closed for nearly four years, has finally reopened! However, there was no formal announcement; instead, the door to employment in Malaysia has quietly opened once again for Bangladeshis.

১৮ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করে বাংলাদেশি কর্মীদের পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি—বায়রার একদল সদস্য। তাদের দাবি, নিজেদের ব্যবসায়িক স্বার্থের চেয়ে দেশ ও কর্মীদের কর্মসংস্থানের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

২৫ দিন আগে
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে সব বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি—এবি পার্টি। একই সঙ্গে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ না নেওয়া এবং বিদেশ যাওয়ার খরচ কমানোরও দাবি জানানো হয়েছে।

২৭ দিন আগে
মালয়েশিয়ায় বৈধভাবে কলিং ভিসায় গিয়েও স্বস্তিতে নেই অনেক বাংলাদেশি শ্রমিক। বেতন বকেয়া, ভিসা জটিলতা, নিয়োগ নিয়ে বিরোধ থেকে শুরু করে ঋণের বোঝা—নানা সংকটে পড়ছেন তারা। আর এসব সমস্যার প্রতিকার চেয়ে ২০২২ সালে নিয়োগ প্রক্রিয়া শুরুর পর থেকে বাংলাদেশ হাইকমিশনে জমা পড়েছে প্রায় ৪৫০টি অভিযোগ।

১ মাস আগে
বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমাতে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া। দেশটির নতুন জাতীয় উন্নয়ন পরিকল্পনা ‘থার্টিন্থ মালয়েশিয়া প্ল্যান—২০২৬ থেকে ২০৩০’ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট কর্মশক্তিতে বিদেশি শ্রমিকের অংশ ১০ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে তা ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

১ মাস আগে
বিশ্বজুড়ে দ্রুত বদলে যাচ্ছে কর্মবাজার। প্রযুক্তির অগ্রগতি, নতুন ধরনের পেশার উত্থান এবং পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে তাল মেলাতে দক্ষ মানবশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে বিভিন্ন দেশ। এবার এ ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া।

১ মাস আগে
মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশের জন্য উন্মুক্ত করার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকরা। তবে একই সঙ্গে মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সিকে কেন্দ্র করে নতুন করে ‘সিন্ডিকেট’ তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ—বায়রার সাবেক নেতারা।

১ মাস আগে
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর। আগামী সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করবে মালয়েশিয়া। আর আগামী ছয় মাসের মধ্যেই দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছেন দেশটির হাইকমিশনার।

১ মাস আগে
সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এমন সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে শুধু বিদেশে পাঠালেই হবে না, কর্মীদের দক্ষতা, প্রশিক্ষণ এবং ভাষাজ্ঞান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

১ মাস আগে
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের খবর ঘিরে দেশের জনশক্তি রপ্তানি খাতে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই সিদ্ধান্তে উদ্বেগ ও হতাশা প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বা বায়রার একাংশের সদস্যরা।
