You’re now subscribed to our newsletter. Stay tuned for the latest news and updates!
১ দিন আগে
বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের চিত্রে আসছে বড় পরিবর্তন! মধ্যপ্রাচ্যে কমছে বাংলাদেশি কর্মী যাওয়ার প্রবাহ, বিপরীতে ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন বাংলাদেশের শ্রমবাজারে বৈচিত্র্য আনার নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

১৫ দিন আগে
বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানো এবং দুই দেশের শ্রমবাজারে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১৯ আগস্ট সিঙ্গাপুর হাইকমিশনে দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি’র সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড—বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

১৯ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের ভিসা জটিলতা, কনস্যুলার সেবা এবং স্বাস্থ্যসচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

২০ দিন আগে
কর্মসংস্থান কিংবা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশিদের অন্যতম পছন্দের গন্তব্য মালয়েশিয়া। প্রতিবছর জীবিকার তাগিদে দেশটিতে পাড়ি জমান হাজারো বাংলাদেশি। তবে এবার অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে বড় ধরনের ধরপাকড়ের খবর সামনে এসেছে। দুই দিনের বিশেষ অভিযানে দেশজুড়ে এক হাজার ৪৩ জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। তাদের মধ্যে ৪৬০ জনই বাংলাদেশি।

২৩ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার পাশাপাশি এবার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশের জন্য মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। বিশেষ করে দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হিসেবে পরিচিত এই দেশটিতে বাংলাদেশি কর্মীদের নতুন করে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে এবার কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় বাড়তি নজরদারি করা হচ্ছে।

২৬ দিন আগে
সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মাত্র এক সপ্তাহের অভিযানে আকামা, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৪ হাজার ৪৪০ জনকে। একই সময়ে ১০ হাজার ৮২৭ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

২৬ দিন আগে
জাপানসহ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে দক্ষতা ও ভাষা শিক্ষায় জোর দিচ্ছে সরকার। শুধু বিদেশে জনশক্তি পাঠানো নয়, বরং আন্তর্জাতিক মানের দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

২৭ দিন আগে
বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য সুখবর। দীর্ঘদিন পর নতুন করে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ওমান। দেশটির কৃষি সংস্থা ‘ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন’—ওএএ’র আল ধাহিরাহ শাখা ইতোমধ্যে বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করার ঘোষণা দিয়েছে।

২৭ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়া বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এখন পর্যন্ত ভিসা বাতিলের সমস্যায় পড়া *৯৮৫ জন বাংলাদেশির তথ্য* আমিরাত সরকারের কাছে পাঠিয়েছে দূতাবাস।

১ মাস আগে
সৌদি আরবে মোটা অঙ্কের টাকা খরচ করে কাজের আশায় গিয়ে শেষ পর্যন্ত জেল খেটে খালি হাতে দেশে ফিরতে হয়েছে অনেক বাংলাদেশিকে। সাম্প্রতিক সময়ে দেশটিতে পরিচালিত কঠোর অভিযানে হাজারো প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১ মাস আগে
সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও বিদেশিদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে দেশটির সরকার। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ যদি সৌদি আরবে অবস্থান করেন, তাহলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

১ মাস আগে
মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহ ধরে রাখতে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার। বিদেশে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের কয়েকটি দেশে কর্মসংস্থান সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
