You’re now subscribed to our newsletter. Stay tuned for the latest news and updates!
৬ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। হঠাৎ ভিসা বাতিলের কারণে ছুটিতে বাংলাদেশে এসে অনেক প্রবাসী আর আমিরাতে ফিরতে পারছেন না। ফলে ব্যবসা, চাকরি ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

৭ দিন আগে
বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমাতে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া। দেশটির নতুন জাতীয় উন্নয়ন পরিকল্পনা ‘থার্টিন্থ মালয়েশিয়া প্ল্যান—২০২৬ থেকে ২০৩০’ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট কর্মশক্তিতে বিদেশি শ্রমিকের অংশ ১০ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে তা ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

৭ দিন আগে
সৌদি আরবে আইন অমান্য করে বসবাসকারী প্রবাসীদের বিরুদ্ধে শুরু হয়েছে নজিরবিহীন অভিযান। মাত্র এক সপ্তাহের অভিযানে ১২ হাজারেরও বেশি অবৈধ বাসিন্দাকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে আরও প্রায় ১৪ হাজার মানুষকে।

১৮ দিন আগে
সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এমন সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে শুধু বিদেশে পাঠালেই হবে না, কর্মীদের দক্ষতা, প্রশিক্ষণ এবং ভাষাজ্ঞান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

২০ দিন আগে
ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়ন বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নতুন এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে দেশটিতে কাজ করা প্রবীণ প্রবাসীদের মধ্যে চাকরি ও বসবাস নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

২৭ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা দেশে প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিনিয়োগের পাশাপাশি দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসন এবং ভিসা বাতিল হয়ে দেশে আটকে পড়া প্রবাসীদের দ্রুত আমিরাতে ফেরার সুযোগ নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

১ মাস আগে
সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মাত্র এক সপ্তাহের অভিযানে আকামা, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৪ হাজার ৪৪০ জনকে। একই সময়ে ১০ হাজার ৮২৭ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

১ মাস আগে
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের ভিসা বাতিলের ঘটনায় ছড়িয়ে পড়া নানা তথ্য নিয়ে এবার মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসা বাতিলের সংখ্যা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

১ মাস আগে
কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ ছাড়াই আরব আমিরাতের প্রবাসীদের ভিসা বাতিল হয়ে যাওয়ার ঘটনায় বিষয়টি খতিয়ে দেখছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ছুটি বা বিভিন্ন প্রয়োজনে যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থান করছেন, তাদের অনেকের ভিসা হঠাৎ বাতিল হয়ে যাচ্ছে। এতে দেশটিতে বৈধ রেসিডেন্সি থাকা প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা।
